প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৬:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ৪:১৩ পি.এম
মানিকগঞ্জে গভীর রাতে থেমে থাকা বাসে আগুন, আটক ইউপি চেয়ারম্যান

জুয়েল রানা,শিবালয়(মানিকগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি স্কুল বাসে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাকিম রহমান খান অনিককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে—রাত পৌনে ২টার দিকে ফলসাটিয়া বাসস্ট্যান্ডে রাখা দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুল বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। সেই সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক পারভেজ খান (৫৫) আগুনে গুরুতরভাবে দগ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) ভোরে রাজধানীর আদাবর এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তারের বিষয়টি শিবালয় থানা ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো নিশ্চিত করেছেন। তিনি ( অনিক) আরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত