
শাইপ আহম্মেদ জুয়েল,ঝিনাইগাতী(শেরপুর) নিজস্ব প্রতিনিধি
মাদক কে না বলি" "অনলাইন, জুয়া মুক্ত সমাজ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা অধীনস্থ প্রত্যাশা ক্লাবের উদ্যোগে দুধনই তালতলা নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ সিজন-৩ আয়োজন করা হয়।
উক্ত টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী শ্রীবরদী আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি জনাব মাহমুদুল হক রুবেল।
সুনিবিড় ছায়াঘেরা এই পাহাড়ি উপজেলার যুবকদের মাদকমুক্ত রাখতে এমন একটি করে টুর্নামেন্টের ধারাবাহিক আয়োজন সুস্থ সমাজ গড়ার সোপান।
খেলাধুলার প্রতি প্রতিটি যুবকের আগ্রহ সৃষ্টির এমন টুর্নামেন্ট প্রতিটি মহল্লায় আয়োজন করা প্রয়োজন।
টুর্নামেন্টের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং শেরপুর-৩ আসনের সাবেক তিনবারের এমপি মাহমুদুল হক রুবেল যুবকদের মাদক থেকে মুক্তির জন্য খেলাধুলায় উৎসাহিত করেন।
গুণীজনরা বলেন,খেলাধুলা দেহ এবং মন দুটোই সুস্থ রাখতে সহায়ক। তাই সকল প্রকার নেশা থেকে নিজেকে মুক্ত রাখতে খেলাধুলা এবং বিনোদনের বিকল্প নেই।