প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৫, ১২:৩৮ পি.এম
মাগুরায় সমাজকর্মী পাপিয়া দত্তের রহস্যজনক মৃত্যু।

অরিন্দম বর, জেলা নিজস্ব প্রতিনিধি,মাগুরা
মাগুরার মহম্মদপুর উপজেলায় পাপিয়া দত্ত (৩৬) নামে সমাজসেবা অধিদপ্তরে কর্মরত একজন সমাজ কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
তিনি মহম্মদপুর উপজেলা সমাজসেবা অফিসে শিশু সুরক্ষা প্রকল্পের একজন সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ অভ্যন্তরের প্রমোট মহিলা হোস্টেলের নীচ তলার কক্ষে গলায় ওড়না জড়ানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।প্রমোটে বসবাসরত কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, পাপিয়া দত্ত একাই তার কক্ষে বসবাস করতেন। তার স্বামী মিঠু ধর একটি ওষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে খুলনায় কর্মরত আছেন। একমাত্র মেয়েটি লেখাপড়ার জন্যে সেখানে বাবার সাথেই থাকে।রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই হোস্টেলের দ্বিতীয় তলায় বসবাসরত একজন ভিডিপি সদস্য তার কক্ষে খোঁজ করতে গেলে বিছানার এক কোণায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি অন্যদের জানান। এদিকে এই অপমৃত্যুকে ঘিরে স্থানীয় জনমনে নানা রহস্যের জট বেঁধেছে।এটা পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা এখনো নানান গুঞ্জন শোনা যাচ্ছে বিস্তারিত পুরো ঘটনাটা আপাতত বলা যাচ্ছে না।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে ময়না তদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত