প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ৩:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৭:২২ পি.এম
মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা

রিমল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল) শিক্ষানবিশ প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ খানের অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে বিদ্যালয়ের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আশিকুল হায়াতের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জামুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম, ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি খন্দকার তাহাজ্জদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বাসাবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম মোজাম্মেল হক, মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনি শুধু প্রধান শিক্ষক হিসেবে নয় একজন অভিভাবক হিসেবে আমাদের পরিচালনা করেছেন। একজন প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ের জন্য আপনার অবদান আমরা এলাকাবাসী সহ শিক্ষক কর্মচারীরা চিরকাল স্মরণ রাখব। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কারণে আপনি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও সকলের নিকট সুপরিচিত ছিলেন।
বিদায়ী প্রধান শিক্ষক অত্র প্রতিষ্ঠানে দীর্ঘ ১১ বছর ১২ দিন শিক্ষকতা করেছেন। এর আগে তিনি দত্ত বাড়ি দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করছেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই প্রধান শিক্ষকের বিদায় বেলায় উপস্থিত শিক্ষক কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীরা ও এলাকাবাসীর মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত