প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ৬:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ৫:৫১ পি.এম
ভোটকেন্দ্র পরিদর্শনে চকরিয়া থানা পুলিশ

এ.এম. আইয়ুব।(বিশেষ প্রতিনিধি)কক্সবাজার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)
মোহাম্মদ মনির হোসেন মাঠ পর্যায়ে ভোট কেন্দ্র পরিদর্শনে নেমেছেন।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে চকরিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট এলাকার বিট অফিসারদের সমন্বয়ে একটি টিম বদরখালী ও ঢেমুশিয়া ইউনিয়নের মোট ১২টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।
জানা যায়, গত ৩ ডিসেম্বর চকরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন ভোটকেন্দ্রগুলোর অরস্থান নিরূপণ, আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। তিনি প্রতিটি কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ও ভৌগোলিক অবস্থান পর্যালোচনা করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন বলে জানা গেছে।
এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন,“আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যথাযথ প্রস্তুতি এবং তৎপরতা অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বাত্মক ভূমিকা রাখবে।”
নির্বাচন ঘিরে চকরিয়া থানার এ উদ্যোগকে স্থানীয় জনসাধারণের মাঝে আস্থা ও বিশ্বাসের জায়গা সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত