প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৫:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ১০:২২ এ.এম
ভারত পালানোর সময় আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

মো জাকির হোসেন খালিয়াজুরী,নেত্রকোনা শিক্ষানবিশ প্রতিনিধি
নেত্রকোনার ,,খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অজিত বরণ সরকার বিস্ফোরক মামলার আসামি হিসেবে হাতে গ্রেফতার হয়েছেন। আজ রাত ৮: ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
, তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামের বাসিন্দা । জুলাই ০২/০৭/২৫ ইং তারিখে বিএনপির অফিস ভাঙচুর এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহার অভিযুক্তে মামলায় অভিযুক্ত, যেখানে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩) ধারা অনুযায়ী মামলা রয়েছে। এজাহারে বলা হয়, অজিত বরণ সরকারসহ একাধিক ব্যক্তি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের মাধ্যমে সহিংস কর্মকাণ্ডে যুক্ত ছিল।
মামলাটি দায়ের করেন খালিয়াজুরী সদর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ মজলু মিয়া। তার অভিযোগে ১৮৫ জন, অভিযুক্তের নাম রয়েছে ।অজ্ঞাতনামা ২০০/২৫০ জন । যার মধ্যে অজিত বরণ সরকার অন্যতম প্রধান আসামি।
বর্তমানে অজিত বরণ সরকার চাঁপাইনবাবগঞ্জ থানা হাজতে আছেন ,চাপাই নবাবগঞ্জের পুলিশের পক্ষ থেকে থেকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত