প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ৭:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৫, ১০:২৫ পি.এম
বোয়ালিয়ার চর স:প্রা:বি-এ দোয়া অনুষ্ঠিত

আবু হানিফ উল্লাপাড়া (সিরাজগঞ্জ) নিজস্ব প্রতিনিধি :
গতকাল সোমবার ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে অনাকাঙ্খিত বিমান দুর্ঘটনায় অনেকেই আহত ও নিহত হয়েছে। (ইন্না লিল্লাহি....রাজিউন)।
তাই সরকারি নির্দেশনা মোতাবেক আজ মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা হয়।এরই অংশ হিসেবে রায়গঞ্জ উপজেলার নলকা ক্লাস্টারের ১৪ নং বোয়ালিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষার্থীদের নিয়ে
নিহত/আহত সকলের জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া অনুষ্ঠানে মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা, দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর ভাবে সমবেদনা জ্ঞাপন করা হয়। আল্লাহ যেন সবাইকে ধৈর্য্য ধরার তৌফিক দান করেন। আমিন...
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত