প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ৪:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৫, ৭:৫১ পি.এম
বায়েক ইউনিয়নে জামায়াতে ইসলামী যুব বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় আজ ৭ মার্চ বিকেল ৫ টায় নয়নপুর বাজারে বায়েক ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের পক্ষ থেকে বায়েক ইউনিয়নে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।
বায়েক ইউনিয়ন জামায়াত ইসলামী যুব বিভাগের সভাপতি মো. আলমগীর হোসেন এর সভাপতিত্বে এবং জামায়াত ইসলামী বায়েক ইউনিয়নের এসিস্ট্যান্ট সেক্রেটারি দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় ইফতার মাহফিল শুরু হয়।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাওলানা শিবলী নোমানী, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়েক ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি আশরাফ উদ্দীন, সেক্রেটারি অধ্যক্ষ জহির উদ্দিন, কসবা উপজেলা যুব বিভাগের সভাপতি মাসুদুর রহমান জাঈদী, কসবা উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি মো. শরিফ আহমেদ সরকার, ও যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন সাঈদী।
এছাড়াও, অনুষ্ঠানে বায়েক ইউনিয়ন যুব বিভাগের নতুন কমিটি ঘোষণা করা হয়, যা স্থানীয় যুবকদের মধ্যে আরো শক্তিশালী নেতৃত্ব গঠনে সাহায্য করবে।
এ ধরনের আয়োজন জামায়াত ইসলামী যুব বিভাগের পক্ষ থেকে নিয়মিতভাবে এলাকার তরুণদের মধ্যে সংগঠন ও আদর্শ প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত