প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ১১:০২ এ.এম
বাঁশখালী জলদি আমিরাঘোনা মাঠির মসজিদ ও মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ ফখরুল ইসলাম (নিজস্ব প্রতিনিধি বাঁশখালী চট্টগ্রাম)
বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ড উত্তর জলদী আমিরাঘোনা মাটির মসজিদ ও মাদরাসার বার্ষিক মাহফিল গতকাল সোমবার মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
প্রবীণ আলেমেদ্বীন ও জলদী হোসাইনীয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মাহবুবুল হক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন মুনাজেরে জামান আল্লামা আজিজুল হক আল মাদানী।
বয়ান পেশ করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের বাঁশখালী উপজেলা শাখার আমির জলদী বড় মাদ্রাসার সাহেব পরিচালক মাওলানা নুরুল হক সুজিশ, আল ফারুক মাদরাসার পরিচালক মাওলানা মুফতি ইব্রাহিম সাঈদ কাসেমী, চাম্বল মাদরাসার সহকারী পরিচালক মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল, জলদী বড় মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নুরুচ্ছফা, শাহ অলিউল্লাহ জামে মসজিদের খতীব মাওলানা আবদুল হক, চেচুরিয়া আরবিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ইসহাক, শীলকূপ মাইজপাড়া জামে মসজিদের খতীব মাওলানা মাওলানা এরশাদ উল্লাহ, দক্ষিণ জলদী দরসুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ জাফর সাদেকী, মাওলানা মুফতি জসিম উদ্দিন, মাওলানা মোহাম্মদ ইসহাক, থানা জামে মসজিদের খতীব মাওলানা আবু বকর আশরাফী, নানুপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল আবছার, মাওলানা আরিফ উল্লাহ আজাদী, শিল্পী মাহমুদুল হাসান সায়েম প্রমুখ।
মাহফিলে অতিথি বক্তা ছিলেন, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, জামায়াতে ইসলামী বাঁশখালী পৌরসভার এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা খোবাইব। উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা ছগির আহমদ চৌধুরী, বাঁশখালী উপজেলা সভাপতি মুফতি নুরুল আমিন, শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ ওয়াহিদুল্লাহ আল নোমান প্রমুখ।
দারুল কারীম মাদরাসা পরিচালিত মাটির মসজিদ মাদরাসার মাহফিলে যারা কষ্ট করে অংশ নিয়েছেন, শরীক হয়েছেন, পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা। বিশেষভাবে এলাকাবাসী, ছাত্র অভিভাবক, মুসল্লীসহ আমিরাঘোনাবাসী। যারা সাপোর্ট দিয়ে মাহফিলকে সফল করে তুলেছেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত