প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৬, ১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৮:৫৪ এ.এম
বরিশাল মহানগর কাশিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ- এ্যাডঃ আবুল কালাম শাহীন

মোঃ সাদ্দাম হোসেন ,বরিশাল সদর(বরিশাল)নিজস্ব প্রতিনিধি ::
বরিশাল মহানগরের কাশিপুর ২৯ নং ওয়ার্ডে বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনের নেতৃত্বে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের দুঃখ-দুর্দশায় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন, বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মামুন রেজা খান, বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুল ইসলাম ইমরান,
বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক,
বরিশাল সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলী হায়দার, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম পাভেল এবং ছাএদল নেতা মোঃ নূর হাসান ইমন।
এছাড়াও ২৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করেন। স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিএনপি ও তার অঙ্গসংগঠনসমূহ ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত