প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ১০:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ১:৫৩ পি.এম
বকশীগঞ্জে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

হারুন-উর-রশীদ বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধনী) প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দিন ব্যাপী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা পাট অধিপ্তরের আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।
এছাড়াও জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচাল জাকিয়া সুলতানা, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা মুখ্য পরিদর্শক নুর আলম, সহকারী পাট কর্মকর্তা আ: জলিল, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা একেএম কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষী অংশগ্রহণ করেন। পাট চাষের সোনালী দিন ফিরিয়ে আনতে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাট চাষীদের ওই প্রশিক্ষণ দেওয়া হয়।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত