প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৭:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ২:২৮ পি.এম
পাবনায় পরিত্যক্ত শুটার গান উদ্ধার

জামাল হোসেন । স্টাফ রিপোর্টার
পাবনার ঈশ্বরদীতে একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় শুটার গান উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার আওতাপাড়া সায়েরপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকার আমরুল প্রামাণিক (৬০) নামের এক ব্যক্তির বাড়ির পশ্চিম পাশে বাঁশঝাড়ের ভেতরে একটি শুটার গান পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিত্যক্ত অস্ত্র হিসেবে সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
তবে কে বা কারা অস্ত্রটি সেখানে ফেলে রেখেছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Copyright © 2026 দৈনিক প্রথম বাংলা . All rights reserved.