প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ৬:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৫, ২:২৭ পি.এম
পাইকগাছা উপজেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর অফিস উদ্বোধন।

পাইকগাছা (খুলনা) বিশেষ প্রতিনিধিঃ
খুলনা জেলার পাইকগাছা উপজেলায় "পাইকগাছা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন" পৌর শাখার অফিস উদ্বোধন করা হয়।
অত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক সানার সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব (অবসরপ্রাপ্ত) জনাব তৌহিদুর রহমান,বিশেষ অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রোগ্রাম ডাইরেক্টর জনাব আমিরুল ইসলাম কাগজী,বিশেষ অতিথি ডঃ মোঃ আব্দুর গফুর,বিশেষ অতিথি এস এম আব্দুল গফফার।
মাহমুদুল হাসান সোহেল এর পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা আবু সালেহ মোঃ ইকবাল,ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ বাবর আলী গোলদার,সহকারী শিক্ষক এস এম হাবিবুর রহমান,উপজেলা ছাত্রনেতা ওবায়দুল্লাহ সরদার,উপজেলা যুবনেতা মোঃ মইনুর,স্বেচ্ছাসেবী সংগঠক মোঃ রনি, জিয়াউর রহমান প্রমুখ।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত