প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ৮:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৫, ১১:০৮ এ.এম
পাঁচবিবিতে নেশার ইঞ্জেকশনসহ ২ জন মাদককারবারী গ্রেফতার

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে ৯০ পিস বুপ্রেনরফিন নেশার ইঞ্জেকশনসহ ২জন মাদককারবারীকে গ্রেফতার করেছে রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
র্যাবের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ ১৭ ই মে, শনিবার বেলা ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস বুপ্রেনরফিন নেশার ইঞ্জেকশনসহ ২জন মাদককারবারীকে গ্রেফতার করে।
তারা হলো, নওগাঁ জেলার আত্রাই থানার সাহেবগঞ্জ গ্রামের মৃত রফিক প্রামাণিকের পুত্র মোঃ সুরুজ প্রামানিক (২৮) ও একই গ্রামের মোঃ জাহাঙ্গীর মন্ডলের পুত্র মোঃ হিরু মন্ডল (২৮)।গ্রেফতারকৃত আসামী সুরুজ এবং হিরু দ্বয় মূলত: চিহ্নিত মাদককারবারী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পাঁচবিবি থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত