প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৬, ১০:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৩:২৪ পি.এম
নবীনগরে বৈশাখী মেলা দেখতে এসে লাশ হয়ে ফিরলেন বাড়ি

শ্যামল বর্মন শিমুল, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর পৌর এলাকার ভোলাচং ঐতিহাসিক বৈশাখী মেলায় দাদুর বাড়িতে বেড়াতে এসে নন্দিতা নামে ১১ বছরের একটি মেয়ে লাশ হয়ে ফিরলেন বাড়ি।
আজ (২১/০৪) সোমবার দুপুর আনুমানিক ৩.৩০ মিনিটে এই ঘটনাটি ঘটে জানা যায়।
নবীনগর- কোম্পানীগঞ্জ সড়কের ভোলাচং নতুন বাজার সংলগ্ন এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নন্দিতা ঋষি নামে আনুমানিক ১১ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নন্দিতার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সীতানগর ঋষি পাড়ায়। সে তার দাদুর বাড়ি ভোলাচং গ্রামের মেলা উপলক্ষে গতকাল বেড়াতে এসেছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত