প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৬, ৪:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ২:৪৯ পি.এম
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজের আহ্বান–সাবেক এমপি কলিম উদ্দিন মিলন

হাকীম নোমানী, ছাতক (সুনামগঞ্জ) নিজস্ব প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও ছাতক-দোয়ারাবাজার আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য জননেতা কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক এবং জননেতা তারেক রহমানের প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সবাই একসাথে কাজ করবো। আমাদের প্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামব।”
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্য ও সহযোগিতা অপরিহার্য। এজন্য তিনি সর্বস্তরের জনগণ ও দলীয় কর্মীদের সহযোগিতা কামনা করেন।
গত বুধবার (৫ নভেম্বর) বিকাল ৫ টায় ঢাকা থেকে ফেরার পথে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ গোলচত্তরে এক পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। পথসভায় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন—জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম; উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল; পৌর বিএনপির আহবায়ক সামছুর রহমান; উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি, মোশাররফ হোসেন; পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামছুর রহমান বাবুল; আহবায়ক কমিটির সদস্য রুহুল আমিন, আতাউর রহমান এমরান, ছায়াদুজ্জামান, কয়েছ আহমদ, দিদার আলম মেম্বার, এডভোকেট আব্দুল কাহার, ফয়জুর রহমান, সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হক, ছৈলা আফজলাবাদ ইউনিয়নের আহবায়ক আব্দুর রউফ, দক্ষিণ খুরমা ইউনিয়নের আহবায়ক শামিম আলম নোমান, উত্তর খুরমা ইউনিয়নের আহবায়ক আজিজুর রহমানসহ ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী। এসময় যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন—জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক জহির হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদার, জাহাঙ্গীর আলম, আব্দুল মমিন, সেচ্ছাসেবক দলের আহবায়ক বাকী বিল্লাহ, কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন তালুকদার, ছাত্রদলের আহবায়ক মাহবুব আহমদ, জেলা ছাত্রদলের আহবায়ক ইমন রহমান, উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ ফয়সাল, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি ছাদ মিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, ধানের শীষের বিজয় মানেই দেশের গণতন্ত্রের বিজয়। তাই আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে মাঠে থাকতে হবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত