প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ১২:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৭:১৯ এ.এম
ঢাকা- ২০ আসনে ভিপি নূরের গণ অধিকার পরিষদের নির্বাচনী প্রচারণা।

মোঃ আসিফ উদ্দিন রাহাত, ধামরাই(ঢাকা) বিশেষ প্রতিনিধিঃ
আজ ঢাকা- ২০ আসনের ধামরাই উপজেলায় প্রচারণা চালিয়েছেন ভিপি নূরের গণ অধিকার পরিষদের ট্রাক মার্কা মনোনীত প্রার্থী ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদ এর সভাপতি গাজী রুবেল রানা।
এ সময় তিনি বলেন ভিপি নূরের আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান রেখে আমাদের এই প্রচারণা চলছে। তিনি আরো বলেন আমরা নতুন দল হলেও ধামরাই এর মানুষের কাছ থেকে খুব ভালো সারা পাচ্ছি ।ভিপি নূরের ট্রাক মার্কা নিয়ে আগ্রহী ধামরাইবাসী।
মানুষ আমাদের কথা শুনছে ও আস্বস্ত করছে। এ সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করে, “ আপনি বিপরীত দল গুলো থেকে কোন প্রকার ভোগান্তির শিকার হচ্ছেন কী না”।
তিনি এই প্রশ্নের জবাবে বলেন, আমি স্থানীয় বিএনপির পার্টি অফিসে গিয়েও লিফলেট বিতরণ করি তারা আমার লিফলেট গ্রহণ করে ও আমার সাথে কুশল বিনিময় করেছেন।পেশী শক্তির নয় প্রতিযোগীতা হোক ভোটের মাঠে শান্তিময়।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত