প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ১০:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ৪:৪৮ পি.এম
টেকনাফে সামুদ্রিক মাছ ও অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ আটক-১৭

মোঃ নবীর আলী, টেকনাফ(কক্সবাজার)শিক্ষানবিশ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীতে সামুদ্রিক মাছ ও অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৭ জন জেলেকে আটক কোস্ট গার্ড।
৮ আগস্ট বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন শাকিব মেহবুব প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোট তল্লাশি করে ১৮ হাজার টাকা মূল্যের ২০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৭ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে চট্টগ্রাম মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয়। পাশাপাশি, মালিক পক্ষকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত মাছ ২০% ভ্যাট সহ ১৮ হাজার টাকা নিলামে বিক্রি করে নিলামকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।
মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত