
সিলেটের জৈন্তাপুর থানাধীন দরবস্ত থেকে র্যাব ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৪ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র্যাব। ২০ ফেব্রুয়ারি শনিবার গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
এরআগে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে র্যাবের মেজর শওকাতুল মোনায়েম এবং এএসপি আফসান আল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালানা করে র্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, জৈন্তাপুর থানাধীন গৌরী পূর্ব পাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে রিমাল আহমদ (১৯) ও ইসমাইল আলীর ছেলে কিবরিয়া আহমদ (২০)।