প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ৩:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৫, ৯:৫৬ এ.এম
জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

ফারুক আহমেদ, জামালপুর সদর নিজস্ব প্রতিনিধি
২৫ শে জুন ২০২৫ ইং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবারের প্রতিপাদ্য - প্লাস্টিক দূষণ আর নয়, প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় এই শ্লোগান মুখরিত করে পৌরসভার ফৌজদারি মোড় হতে -জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালী এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী কর্মসভা অনুষ্ঠিত হয়।
বিশ্ব পরিবেশ দিবস- ২০২৫ ইং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হাসিনা বেগম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম) সেবা, জামালপুর জেলার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক, এ কে এম সামিউল ইসলাম কুরসি, এবং জামালপুর জেলার সিভিল সার্জন ডঃ মোঃ আজিজুল হক, ও মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার পরিচালক খোরশেদ আলম সহ প্রমুখ।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত