প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৬, ১২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৫, ৮:৪২ এ.এম
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নির্বাচিত বান্দরবানের মোহাম্মাদ আমান উল্লাহ

এমদাদুল হক তামিম লামা (বান্দরবান) নিজস্ব প্রতিনিধিঃ
বান্দরবান জেলার তরুণ রাজনীতিক মোহাম্মাদ আমান উল্লাহ সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি-র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক পদে নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি বান্দরবান জেলার জন্যও এক বিশাল গৌরব।
বাল্যকাল থেকেই সামাজিক কার্যক্রমে সক্রিয় মোহাম্মাদ আমান উল্লাহ অল্প সময়ের মধ্যেই নিজেকে একজন দৃঢ় নেতৃত্বের অধিকারী হিসেবে পরিচিত করেছেন। এলাকার তরুণদের সঙ্গে নিবিড় সম্পর্ক, সংগঠনের কাজে নিষ্ঠা এবং রাজনৈতিক দূরদর্শিতা তাঁকে কেন্দ্রীয় পর্যায়ে পৌঁছে দিয়েছে।
এই অর্জন সম্পর্কে তিনি বলেন, “আমি বান্দরবানবাসীর প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। বান্দরবানকে রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিকভাবে দেশের রোল মডেল হিসেবে গড়ে তুলতে আমার সকল চেষ্টা থাকবে।”
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত