প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৫, ১০:১১ এ.এম
চকরিয়ায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে জামাত কর্মী নিহত!

মোহাম্মদ আইয়ুবঃ চকরিয়া(কক্সবাজার)বিশেষ প্রতিনিধি।
কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ড হাসিমার কাঁটা, সিকদার পাড়া এলাকায় পূর্ব শত্রুুতার জেরে সন্ত্রাসী সুজন মূহুর্মুহু চুরিকাঘাতে আরিফ নামের এক জামায়েত কর্মী নিহত হয়েছে। হামলার ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত আরিফ স্থানীয়ভাবে জামায়াতের সক্রিয় নেতা ছিলেন। তার সঙ্গে প্রতিবেশী সাজ্জাদ পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয় বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কৈয়ারবিলের হাসিমার কাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
নিহত মোঃ আরিফ সেই কৈয়ারবিলের সিকদার পাড়ার বাসিন্দা মরহুম আলতাফ আহমেদ চৌধুরীর ছেলে।
এদিকে নিহত আরিফের জেঠাতো ভাই খাইরুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, সিকদার পাড়া এলাকার বাসিন্দা রাজু বৈদ্যের ছেলে কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ তার মায়ের ইন্ধনে এই হত্যা কান্ড ঘটিয়েছে। ঘটনার পর পর যৌথ বাহিনী চিরনি অভিযান চালিয়ে খুনি সাজ্জাদ সহ তার মা ও বোন কে আটক করে চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
খুনের ঘটনায় সাজ্জাদের পাশাপাশি তার মা ও বোনের জড়িত থাকার তথ্যও উঠে এসেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করার বিষয়টি স্বীকার করেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
থানায় উপস্থিত বিক্ষুব্ধ জনতার সামনে চকরিয়া থানার ওসি বলেন "ঘটনা শোনার সাথে সাথে আমি ফোর্স পাঠিয়েছি যৌথ বাহিনী পাঠিয়েছি আলহামদুলিল্লাহ আসামী গ্রেপ্তার করতে পেরেছি,আপনাদের সহযোগীতা চাই যেন সঠিক বিচার নিশ্চিত করতে পারি"।
লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত