প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৬, ৯:০০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৮:১৭ পি.এম
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

গোপালগঞ্জ প্রতিনিধি: মোঃ ইকবাল মিয়া।
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে গোপালগঞ্জে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫জন আহত হয়েছে অন্যদিকে যাত্রীবাহী একটি প্রাইভেটকার সড়কের খাদে পড়ে আরো পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার দশটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড়ে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষ ও একই সড়কের সোনাশুরে বেলা ১১ টার দিকে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১৫ যাত্রী আহত হন।
অন্যদিকে, একই সড়কের সুনাশুর নামক স্থানে সকাল ১০টার দিকে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দিলে দুটি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে ৫জন আহত হন। উভয় ঘটনায় আহত ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো: মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত