প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৬, ৭:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৩:০০ পি.এম
গলাচিপায় জামায়াতে ইসলামীর ৫দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

শিশির হাওলাদার,গলাচিপা (পটুয়াখালী)
জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি ২০২৬ইং সালের নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, নির্বাচনে সকল রাজনৈতিক দলের লেবেল ফিল্ড চালু ,গত ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দূর্নীতির বিচার ও স্বৈরাচার ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যাক্রম নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার বেলা ১১ টায় গলাচিপা পৌর মঞ্চে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সমস্ত পৌর সদরে ব্যানার ফেস্টুন সহ দাড়িপাল্লা প্রতিকের সমর্থনে জামায়াতের প্রার্থী বরিশাল বিভাগীয় সাংগঠনিক সদস্য ও পটুয়াখালী জেলার সাবেক আমির এবং ১১৩ পটুয়াখালী (৩) গলাচিপা ও দশমিনা আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মু.শাহ আলম এর সমার্থনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলের পূর্বে গলাচিপা পৌর মঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নেতা ও গলাচিপা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ ইয়াহিয়া খান, উপজেলা জামায়াতের আমির ডাঃ জাকির হোসেন প্রমুখ। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে কোন ধরনের অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চত করেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত