প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২০, ২০২৬, ১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ১১:২০ পি.এম
খুলনার মশিয়ালিতে ভুল বুঝাবুঝির একপর্যায়ে বন্ধুর হাতে বন্ধু যখম।

মো: নাসিরুল ইসলাম, ফুলতলা(খুলনা)বিশেষ প্রতিনিধি
৬ মে, আজ সোমবার রাত ৯ টায় খুলনা মহানগরীর খানজাহানআলী থানাধীন পাড়িয়ার ডাঙ্গা এলাকার বাসিন্দা জুবায়ের হোসেন রাব্বি (১৮) পিতাঃ- রনি আকঞ্জির সাথে সিনিয়র এবং জুনিয়র বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মোঃ-ফয়সাল (২২)পিতাঃ- ফজলুল আকঞ্জি পেপসির কাচের বোতল দিয়ে মুখে আঘাত করলে চোখে মুখে চরমভাবে জখম হয়। তাৎক্ষণিক তারা বাড়ি আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে রাব্বি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছে। এ সংক্রান্তে খানজাহানআলী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত