প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ৯:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৫, ৯:১৩ এ.এম
ক্লান্তিহীনভাবে ২৪ ঘন্টা হজ্জ যাএীদের সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস এর রোভার সদস্যরা।

আরাফাত হোসেন, গোমস্তাপুর,(চাঁপাইনবাবগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি
চলমান আশকোনা নতুন এয়ারপোর্ট ঢাকা, হজ ক্যাম্পে ২৬ মার্চ ২০২৫ তারিখ থেকে ক্লান্তহীনভাবে হজ যাএীদের সেবা দিয়ে আসছে বাংলাদেশ স্কাউটস এর রোভার সদস্যরা। উক্ত ক্যাম্প এর উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস এর এডহোক কমেটির সদস্য সচিব, জনাব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। উক্ত ক্যাম্পকে ৬টি সিফ্টে ভাগ করা হয়। বর্তমানে ৩য় সিফ্ট চলমান। ৩য় সিফ্ট এ বাংলাদেশের, ঢাকা,রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ জেলার রোভার এবং গার্ল ইন রোভার আংশ গ্রহন করেন।চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পূণরভবা মুক্ত স্কাউট গ্রুপ এর সিনিয়র রোভার মেট মোঃ আরাফাত হোসেন হজ যাএীদের সেবাই অংশ নিয়েছেন বলে জানা যাই। আরো জানা যায় রোভার সদস্যদের সেবা পেয়ে হজ যাএীরা উপকৃত হচ্ছেন । আশা করা যায় রোভারদের এই সেবা চলমান থাকবে। হজ শেষে ফিরতি ফ্লাটে যাএীদের সেবাই কাজ করবে রোভার সদস্যরা এ বোলেই জানিয়েছেন কর্তৃপক্ষ।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত