প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৪:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৫, ১১:৩০ এ.এম
কালুখালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন

মোঃ এনামুল মন্ডল, কালুখালী(রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার ( ৩০ মে) উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
সকালে কালুখালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাচ ধারণের মাধ্যমে কর্মসূচির সূচনা করে দলের নেতাকর্মীরা।
পরে বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওবাইদুল কবির কুন্নু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আলম বাদল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মতিন মিঞা, মৃগী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ দুলাল মৌলভী, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রবিন, কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আসিফ মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কালুখালী রেলওয়ে স্টেশন জামে মসজিদে ইমাম ও খতিব মাওলানা মুক্তার হোসেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত