প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৩:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৫, ৫:১২ পি.এম
কটিয়াদীতে জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ ,কটিয়াদী(কিশোরগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া লিটনকে নাশকতার অভিযোগে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ।
শনিবার (৩ মে) কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের আনন্দবাজার নামক স্থান থেকে রাত ৯:৩০ মিনিটে তাকে কটিয়াদী মডেল থানার পুলিশ গ্রেপ্তার করে কিশোরগঞ্জ সদর থানায় রাতেই হস্তান্তর করে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, কিশোরগঞ্জ সদর থানার নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে আজ রাতে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার পুলিশ জালালপুর আনন্দবাজার নামক স্থান থেকে তাকে গ্রেফতার করেছে । তবে তার বিরুদ্ধে কটিয়াদী থানায় কোনো মামলা নেই বলে তিনি নিশ্চিত করছেন। বর্তমানে তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত