প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ১০:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৫, ১২:২২ পি.এম
কচাকাটা স্বাস্থ্য কমপ্লেক্স অচল অবস্থা

মোঃ রুহুল কুদ্দুস ,নাগেশ্বরী(কুড়িগ্রাম) শিক্ষানবিশ প্রতিনিধি
অচল অবস্থা বিরাজ করছে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে।ঐতিহ্যে বাহি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়ন এ কচাকাটা বাজারের পাশে প্রায় কোটি টাকা বাজেটে নির্মিত স্বাস্থ্য কমপ্লেক্স এর অচল অবস্থা।
দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সেবা উপসহকারীদের সঙ্গে যোগাযোগ চাইলেও তারা তাদের কথা গোপন রেখে প্রতিবেদকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তারা বলেন আমরা নিরুপায়।আমরা দীর্ঘদিন ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের উপর ভরসা
করে দিন গুনছি।
স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে নেই কোন চিকিৎসক সাধারণ মানুষ সেবার জন্য এসেও ধরনা দিয়ে বসে থেকেও চলে যায়। পার্শ্ববর্তী পরিজনের মাধ্যমে জানা গেছে সপ্তাহে দুই এক দিন পার্শ্ববর্তী ইউনিয়নের কমিউনিটি (হাসপাতালের) ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসকরা প্রতি সপ্তাহ দুই এক ঘন্টার জন্য আসেন ঔষধপত্র না থাকার কারণে শুধু খাতা দেখিয়ে চলে যান।
সরকার বাহাদুর কোটি টাকা খরচ করে নির্মাণ করেছে স্বাস্থ্য কেন্দ্র কিন্তু উদ্বোধন কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সেবা থেকে বঞ্চিত হচ্ছে আমার জনসাধারণ।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত